নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ বেতগাড়া একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রথা ও নারী নির্যাতন বন্ধ, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতকরণ, সব শিশুকে বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে নারীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। নীলফামারী জেলা তথ্য কর্মকর্তার কার্যালয় এই সমাবেশের আয়োজন করে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা তথ্য কর্মকর্তা মো. শাহজাহান আলী, ডোমার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।