নারী সহকর্মীকে থাপ্পড় মেরে মাউশির পরিচালক ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী পরিচালক পর্যায়ের এক নারী সহকর্মীকে থাপ্পড় মারার অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক আবুল কাশেম মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। ওই আদেশে অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) শফিকুর রহমানকে কলেজ ও প্রশাসন শাখার পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া অভিযোগ তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুককে আহ্বায়ক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক একটি কাজ নিয়ে পরিচালক (কলেজ ও প্রশাসন) আবুল কাশেম মিয়ার কক্ষে যান। সেখানে একটি বিষয় নিয়ে মতবিরোধের একপর্যায়ে পরিচালক ওই নারী সহকর্মীকে থাপ্পড় মারেন। তবে আবুল কাশেম মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই নারী সহকর্মীর সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করিনি।’