নারী সাংসদদের নাম চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে নারী আসনগুলোয় প্রার্থিতা চূড়ান্ত করেছে দলগুলো। আজ রোববার আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ৪১ জন প্রার্থীর নাম জমা দিয়েছে নির্বাচন কমিশনে। সংসদে প্রতিনিধিত্ব আছে এমন দল ও স্বতন্ত্র জোটও নির্বাচন কমিশনে প্রার্থী তালিকা জমা দেয়।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চূড়ান্ত প্রার্থী তালিকা জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। এ জোটে আওয়ামী লীগ ছাড়াও আছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন ও জাতীয় পার্টি (মঞ্জু)। জাতীয় পার্টি (এরশাদ) ছয়জন এবং ১৬ জন সাংসদের স্বতন্ত্র জোট তিনজন প্রার্থীর নাম চূড়ান্ত করে নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
কোটার অতিরিক্ত নাম জমা না দেওয়ায়, যাঁদের নাম তালিকায় আছে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হচ্ছেন।