নারী সাংসদদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে অশালীন, কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারে নারীকে উদ্দেশ্যমূলকভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার নারী প্রগতি সংঘ ‘সংসদ সদস্যদের অসংসদীয় আচরণ ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, উপপরিচালক শাহনাজ সুমি প্রমুখ।