নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলার বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গতকাল শনিবার ‘নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলার বিষয়ে করণীয়’ শীর্ষক কর্মশালা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্টের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা কার্যালয় এর আয়োজন করে।
কর্মশালায় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিন। বক্তব্য দেন ট্রাস্টের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলিম খান ওয়ারেশী, জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার প্রমুখ। জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ স্বাগত বক্তব্য দেন।
কর্মশালায় দেবীগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, ব্র্যাকের জেলা প্রতিনিধি এ কে আজাদ, বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সলিমুল্লাহ নারী শিক্ষাবিষয়ক প্রবন্ধ তুলে ধরেন। এতে জেলার সব উপজেলার ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।