নারীকে কষ্ট না দেওয়ার শপথ বন্ধুসভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবসে ‘কোনো অবস্থাতেই নারীকে কষ্ট না দেওয়া’র শপথ নিয়েছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রশিক্ষণ কক্ষে দেশের সব নারীর প্রতি সম্মান প্রদর্শন করে এ শপথ নেন শতাধিক বন্ধু। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান এ শপথ অনুষ্ঠানের নেতৃত্ব দেন।

উপস্থিত সব নারী বন্ধুর হাতে লাল গোলাপ তুলে দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের রেজাউল করিম, আশফাকুজ্জামান, ঢাকা বন্ধুসভার হাসান ইমাম প্রমুখ।