নারীকে জুতাপেটাকারী সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে টরকী বন্দরের মধ্যে নারীকে জুতাপেটা করে ভিডিওচিত্র ফেসবুক ও ইন্টারনেটে ছেড়ে দেওয়া মামলার আসামি গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুবুর রহমানকে (৩৮) পুলিশ গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে।
গত ২০ অক্টোবর ‘নারীর শ্লীলতাহানির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।
গৌরনদী মডেল থানার পুলিশ সূত্র জানায়, মাহাবুবুর রহমানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নারীর শ্লীলতাহানি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ১২টি মামলা রয়েছে। তিনি একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। মাহাবুবুর রহমানের গ্রেপ্তারে টরকী বন্দর ও আশপাশ এলাকায় স্বস্তি নেমে আসে এবং অনেকেই মিষ্টি বিতরণ করেন।