নারীকে হত্যায় ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে এক নারীকে হত্যার দায়ে তাঁর ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন আব্দুল মজিদ (২৭), মোমিনুল হক (৩৫), আরিফুল ইসলাম (৩৫), এমদাদুল হক (৩০) ও আনারুল হক (৩৪)। এঁদের মধ্যে প্রথমজন হত্যার শিকার নারীর ছোট ভাই।

আসামিদের সবার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার পাহাড় কুমার গ্রামে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম বলেন, ২০০৬ সালে পাহাড় কুমার গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে আনজিলা খাতুনকে (৩০) হত্যা করা হয়। এ কাজে তাঁর ছোট ভাই মজিদ অন্য আসামিদের সহযোগিতা করেন। পরদিন বাড়ির পাশ থেকে আনজিলার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আনজিলার বড় ভাই আব্দুল বাকী তাঁর ছোট ভাই মজিদসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মজিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পীরগঞ্জ থানা-পুলিশ এই মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।