নারীদের আটকাতে চাইলে রুখে দাঁড়াব: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের ঘরে আটকে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। নারীদের জন্য আশঙ্কা দেখা দিয়েছে, তাই সজাগ থাকতে হবে।’গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সবাইকে রাজনীতি সম্পর্কে সচেতন হতে হবে।দীপু মনি বলেন, ‘ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবেন না। এ দেশ গণতান্ত্রিক দেশ। এ দেশের মানুষ গণতন্ত্রের বাইরে যেতে চায় না।’