নারীদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ-৪ আসনের নির্বাচনী এলাকায় পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যায় দুই হাজার ৬০৭ জন কম। কিন্তু ভোটের দিন পুরুষের চেয়ে নারী ভোটারের বেশি উপস্থিতি আশা করছেন দুই প্রার্থী। প্রার্থীসহ তাঁদের কর্মী-সমর্থকেরা নানা কৌশলে নারী ভোটারের মন জয় করার চেষ্টা করেছেন।হাওরে এখন কাজ নেই। এই কারণে জীবিকার প্রয়োজনে অধিকাংশ পুরুষ বাইরে আছেন। নারীরা আছেন বাড়িতেই। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুই প্রার্থী কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য পাড়ায় পাড়ায় নারী প্রতিনিধি ঠিক করেছেন। নারী প্রতিনিধিদের কাজ হবে ভোটারদের সংগঠিত করে কেন্দ্রে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা।