প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীদের জন্য তৈরি স্কুটি পেপ প্লাস ব্র্যান্ডের টু হুইলার বাংলাদেশে বাজারজাত করছে ভারতের বিশ্বখ্যাত টিভিএস মোটর কোম্পানি। এ উপলক্ষে টিভিএস অটো বাংলাদেশের পক্ষ থেকে সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘হুইল অব ওমেন্স সাকসেস’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পেশাজীবী ৩০০-রও বেশি নারী এতে অংশ নেন। সেমিনারে অংশগ্রহণকারী নারীদের বিনা মূল্যে স্কুটি চালানোর প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।