নারীদের জন্য নারী পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী–অধ্যুষিত সিলেট নগরের বিপণিবিতানগুলোতে দিনে-রাতে কেনাকাটা চলছে। ঈদের কেনাকাটায় বেশির ভাগ নারীদের দেখা যায়। কেনাকাটায় আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা স্বাচ্ছন্দে৵ নারী পুলিশকে জানাতে এবারই প্রথম নগরে নিয়মিত টহলে পুরুষ পুলিশ সদস্যদের পাশাপাশি পৃথক নারী পুলিশ দল নামানো হয়েছে। গত শুক্রবার থেকে নগরের বিপণিবিতানগুলোয় নারী পুলিশের সাতটি দল টহল দিচ্ছে।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানায়, এবার রমজানের শুরু থেকে পরিকল্পনা নিয়ে নগরের নিরাপত্তা ছক সাজানো হয়। বর্তমানে নগরে ৭০ জন নারীসহ পুলিশের এক হাজার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এর মধ্যে এবারই প্রথম মাঠে নামানো হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশ সদস্যদের নিয়ে সাতটি দল।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, অন্যান্যবার পুরুষ পুলিশ দলের সঙ্গে টহলে থাকতেন নারী সদস্যরা। বিশেষ প্রশিক্ষণ থাকায় এবারই প্রথম তাঁদের সরাসরি নামানো হলো।
জিন্দাবাজারের লন্ডনি ম্যানশনে ঈদের কেনাকাটা করতে যাওয়া পাঠানটুলার বাসিন্দা এক নারী জানান, গত বছর তিনি নারী পকেটমারের কবলে পড়েছিলেন। এবার নারী পুলিশ দল আছে দেখে আশ্বস্ত হয়েই কেনাকাটা করেছি।