নারীদের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ইউসেপ বাংলাদেশের ঢাকা সাউথ রিজিওনের উদ্যোগে রাজধানীতে র্যালি, নারী দিবসের ওপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়ন করে ইউসেপ স্কুলের শিশু পরিষদ ও যুব পরিষদের সদস্যরা।
ইউসেপের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউসেপ যাত্রাবাড়ী কারিগরি স্কুলের যুব পরিষদের সভাপতি মাহ্ফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ নলগোলা স্কুলের শিশু পরিষদের সভাপতি লিজা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ ঢাকা সাউথ রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আশরাফউদ্দিন, ইউসেপ স্কুলের প্রধান শিক্ষক, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং ইউসেপ স্কুলের শিশু পরিষদ ও যুব পরিষদের ৭৫ জনসহ ইউসেপ বাংলাদেশের চারটি সাধারণ স্কুল ও একটি কারিগরি স্কুলের প্রায় ৬০০ জন শিক্ষার্থী। অনুষ্ঠানে ইউসেপ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা সংগীত, নাচ ও নাটকের আয়োজন করে। এ ছাড়া সেই অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে চ্যানেল আই সেরা কণ্ঠের তন্বী কেয়া সংগীত পরিবেশন করেন।