নারীদের জন্য হাইকোর্টের এক ঘণ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ছিল শুধু নারীদের। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত শুধু নারী আইনজীবীরাই মামলা পরিচালনা করেছেন।
এ সময়ে যে মামলাগুলির কার্যক্রম পরিচালিত হয়েছে তা-ও ছিল নারীসংক্রান্ত বিভিন্ন মামলা। এসব মামলার বিচারপ্রার্থীরাও ছিলেন নারী। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, নারী দিবসকে সামনে রেখে হাইকোর্টের একটি বেঞ্চ এই ইতিবাচক পদক্ষেপটি নিয়েছেন। এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন।