নারীদের নৌকাবাইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে গত সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীতে নারীদের নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা তরঙ্গর আয়োজনে ওই প্রতিযোগিতায় ১৭৬ জন নারীকে নিয়ে ১৬টি দল গঠন করা হয়। সংস্থার নির্বাহী কর্মকর্তা কহিনুর ইয়াসমিন বলেন, ‘পুরুষের চেয়ে নারীরা এখন আর পিছিয়ে নেই। এ অধিকার আদায়ের লক্ষ্যেই নারীদের নিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করি।’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ফুলমালা রায় ও তাঁর দল। ফুলমালা রায় বলেন, ‘সম-অধিকার আদায়ের লক্ষ্যে পুরুষের পাশাপাশি আমরা আগামীর পথে এগিয়ে চলেছি। নৌকাবাইচ তারই প্রতীক।’