নারীদের পরিচালনায় আজ বিশেষ ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার ঢাকা-সিলেট রুটের উড়োজাহাজের একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবেন বিমানের নারী পাইলট ও ক্রুরা। গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এ তথ্য জানিয়েছে। বেলা সোয়া একটায় বিজি-৬০৩ নম্বর ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবে। বিশেষ এ ফ্লাইটে থাকবেন বিমানের ক্যাপ্টেন তানিয়া রেজা ও ফার্স্ট অফিসার সারওয়াত সিরাজ এবং ছয়জন নারী ক্রু। এভিয়েশন খাতে নারীদের আরও আগ্রহী করা এবং বিশ্বের অন্যান্য এয়ারলাইনসের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি