নারীদের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্ভাব্য অভিবাসী ও চাকরি নিয়ে বিদেশে যেতে ইচ্ছুক ২৫ নারীকে নিয়ে দুই দিনের এক প্রশিক্ষণ কর্মসূচি গতকাল বুধবার রাজধানীর বনশ্রীতে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার এর শেষ দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আর্থিক ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় এই কর্মসূচি পরিচালনা করে নারী উন্নয়ন শক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মাহবুব ই জামিল। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সুলতান মুহম্মদ রাজ্জাক এবং উইনরক ইন্টারন্যাশনালের প্রতিরোধ ও যোগাযোগ ব্যবস্থাপক মো. নাদিম রহমান। এতে সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক আফরোজা পারভীন। বিজ্ঞপ্তি