নারীদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় পাবনার চাটমোহর উপজেলার চড়ইকোল গ্রামে ভূমিহীন নারীদের গতকাল মঙ্গলবার শাকসবজি উৎপাদন ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁদের বিনা মূল্যে উন্নত জাতের শাকসবজির বীজ দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) এর আয়োজন করে। কর্মশালায় উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোকছেদুর রহমান প্রশিক্ষণ দেন।