প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেটের কারাবন্দী দুই নেতার মুক্তি দাবিতে এবার বিক্ষোভ করেছেন নারীরা। গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গতকাল শুক্রবার দুপুরে প্রতিবাদ সভা শেষে নগরে বিক্ষোভ করেন। সংগঠক সাজেদা বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সিলেট নগর পূর্বাঞ্চল কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সহসভাপতি সুরুজ আলী, রেহেনা বেগম, মিলন আক্তার, নূরজাহান বেগম, চা-শ্রমিক সংঘের নেতা রাজ কুমার গোয়ালা, নিকিল মুন্ডা। ইউনিয়ন সংঘ সিলেটের সাধারণ সম্পাদক রূপক দাস ও কৃষক সংগ্রাম সমিতির আহবায়ক নুরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।