নারীদের বুথে পুরুষ এজেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটকেন্দ্রে নারীদের বুথে প্রার্থীদের নারী এজেন্ট থাকার কথা। কিন্তু তা লঙ্ঘন করেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে একটি ভোটকেন্দ্রে নারীদের বুথে দুজন পুরুষ এজেন্ট গতকাল বুধবার নির্বাচনী দায়িত্ব পালন করেছেন।
উপজেলার ধুবিল ইউনিয়নের ঝাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গতকাল বেলা তিনটার দিকে গিয়ে জানা যায়, নারী ভোটারদের জন্য ১ নম্বর বুথে দুজন পুরুষ এজেন্ট দায়িত্ব পালন করছেন। তাঁরা হলেন জামায়াতে ইসলামী-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হালিমা খাতুনের এজেন্ট হাফিজুর রহমান ও প্রার্থী নিষ্কৃতি দাশের এজেন্ট ছানোয়ার হোসেন।
দুই এজেন্ট বলেন, সকাল থেকেই নারী ভোটারদের বুথে দায়িত্ব পালন করলেও কেউ কিছু বলেননি।
তবে কয়েকজন নারী ভোটার অভিযোগ করে বলেন, সকাল থেকে দুজন পুরুষ মানুষ নারীদের বুথে এজেন্ট হিসেবে ছিলেন।