নারীদের যেতে হবে বহুদূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ঘরে-বাইরে কোথাও নারীদের কোনো অধিকার ছিল না, পছন্দ ছিল না, ক্ষমতা ছিল না। যখন থেকে নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া শুরু করেছে, তখন থেকে তাদের মতামত গুরুত্ব পাওয়া শুরু হয়েছে। দেশে নারীরা এগিয়েছে, যেতে হবে আরও বহু দূর। গতকাল সোমবার নারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন নারী উদ্যোক্তা সংস্থা আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এসএমই ফাউন্ডেশন, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড, বিএফডব্লিউই, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি), ওয়াইজ, উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও উয়াইমা নগরের ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠানের আয়োজন করে।বিএফডব্লিউইর প্রেসিডেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, সবাই কাজ করলে নারী উন্নয়ন তথা দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। নারীদের অর্থনৈতিক উদ্যোগের ক্ষেত্রে তাঁর প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিংয়ের বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের যত ঋণ দেওয়া হয়েছে সব ফেরত এসেছে।