নারীদের সাহসী হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) নারী সম্মেলন গতকাল শুক্রবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেন, সব ধরনের বৈষম্য, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধ সবাইকে প্রতিবাদ করতে হবে। নারীদের সাহসী হতে হবে।
গতকাল সকালে বিএমএসসির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পানখাইয়াপাড়ার মারমা যুব কল্যাণ সংসদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর ঘুরে আবার পানখাইয়াপাড়ায় এসে শেষ হয়।
পরে মারমা যুব কল্যাণ সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নারী সম্মেলনে সভাপতিত্ব করেন বিএমএসসির কেন্দ্রীয় কমিটির সভাপতি চাইথোয়াই মারমা। ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগানে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা।
বিএমএসসির নারী সম্পাদক হ্লা হ্লা ঈ মগ ও কেন্দ্রীয় কমিটি সদস্য নিঅং মারমার সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হ্লায়েং মারমা, মানবাধিকারকর্মী টুটু তালুকদার, শিক্ষক ও সমাজকর্মী রেডামা চৌধুরী, আইনজীবী সুস্মিতা চাকমা, বিএমএসসির সাবেক কেন্দ্রীয় সভাপতি উচিমং চৌধুরী।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বৃহত্তর পাহাড়ি ছাত্রপরিষদ নারী সম্মেলনের প্রতি সংহতি প্রকাশ করেছে।