নারীনীতি বাস্তবায়নে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে বাজেটে সুনির্দিষ্ট ও পর্যাপ্ত বরাদ্দ রাখা দরকার। নারীনীতি বাস্তবায়নে সরকারকে সুনির্দিষ্টভাবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। গতকাল বুধবার বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। বক্তারা নারীনীতি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সরকারের সব পর্যায়ের প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার সুপারিশ করেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় উপজেলা পর্যায় পর্যন্ত প্রয়োজনীয় নারীবান্ধব দক্ষ লোকবল নিয়োগ, জেন্ডার সংবেদনশীলতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করারও সুপারিশ করেন।জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে আসন্ন ২০১১-২০১২ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের দাবিতে নারী সমাজের প্রস্তাবনা তুলে ধরতে ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ বাস্তবায়নে জাতীয় বাজেটে বরাদ্দ চাই’ শীর্ষক এ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপিএসর নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, সহসভানেত্রী কাজী মদিনা, পরিচালক ওমর তারেক চৌধুরী, এডাবের সদস্য সাফিনা লোহানী ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো প্রতিমা পাল মজুমদার। এতে মূল বক্তব্য পড়ে শোনান সংস্থাটির উপপরিচালক শাহনাজ সুমী।মূল বক্তব্যে উল্লেখ করা হয়, নারীর জন্য যে প্রকল্প বরাদ্দ দেওয়া হয়, তার অধিকাংশেরই সঠিক ব্যবহার হয় না। প্রকল্পগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য নজরদারি-ব্যবস্থা শক্তিশালী করা, নারী কর্মীদের জন্য পৃথক টয়লেট স্থাপন, কর্মসংস্থান ও কর্মস্থলে সমসুযোগ, অংশীদারি, সমমজুরি ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিতে হবে। বিজ্ঞপ্তি।