নারীনীতি বাস্তবায়নের দাবিতে নড়াইলে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীনীতি বাস্তবায়ন, নির্যাতন বন্ধ এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের দাবিতে গতকাল শনিবার নড়াইল শহরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।বাংলাদেশ নারী মুক্তি সংসদ নড়াইল জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। সমাবেশে জেলার ৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভার নির্বাচিত ৪৩ জন নারী জনপ্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়।শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক রিজিয়া খাতুন। নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহা সুলতানা সমাবেশের উদ্বোধন করেন। সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক শাহানারা বেগম প্রবন্ধ পাঠ করেন। এতে দিলারা বেগম মুখ্য আলোচক ছিলেন।সমাবেশে জেলা প্রশাসকের স্ত্রী হাবিবা সুলতানা, নারীনেত্রী সৈয়দা জাহানারা অহীদ, অরুণা চৌধুরী, ছকিনা বেগম, মিনতি বোস, আঞ্জুমান আরা, রওশন আরা কবির, মহিলা মুক্তিযোদ্ধা অপর্ণা দাস, রমা রানী রায়, স্বপ্না সেন প্রমুখ বক্তব্য দেন। এতে মুন্সি আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা এস এ মতিন, নজরুল ইসলাম ও কাজী হাফিজ শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তারা বলেন, দাসত্ব থেকে নারীদের বেরিয়ে আসতে হবে। দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম করতে হবে।