নারীনীতি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পত্তিতে নারীর সম-অধিকার নিশ্চিত এবং জাতীয় নারী উন্নয়ন নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নাগরিক উদ্যোগ বরিশাল। গতকাল বুধবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মানবেন্দ্র বটব্যাল, দাস গুপ্ত আশিষ কুমার, নারীনেত্রী অধ্যাপিকা টুনুরানী কর্মকার প্রমুখ। মানববন্ধনে তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক, যুব নাগরিক অধিকার জোট, মানবাধিকার পর্যবেক্ষণ দলের সদস্যরা উপস্থিত ছিলেন।