নারীনীতি বাস্তবায়নের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীনীতি বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুরে পাবনায় গণমিছিল ও সমাবেশ হয়েছে। জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ পাবনা ইউনিট কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত গণমিছিলে জেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেয়।সকাল থেকেই শহরে জনসমাগম বাড়তে থাকে। জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমা হয় পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে। সেখান থেকে বেলা পৌনে একটায় খণ্ড খণ্ড মিছিল গণমিছিলে রূপ নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফের সভাপতিত্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বক্তব্যে বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যারা এই স্বাধীনতার বিরোধিতা করে দেশে গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবেই। কিছু মানুষ একাত্তরের মতো স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়ে এই বিচার বিঘ্নিত করার চেষ্টা করছে। তাই আমাদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ঐক্য থাকলে শক্তি থাকে।’