নারীনীতির সমর্থনে শেরপুর শহরে সমাবেশ মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়া দলীয় নেতাদের বর্জন করবে শেরপুর জেলা আওয়ামী লীগ। এ ছাড়া নারীনীতির সমর্থনে আগামী মঙ্গলবার জেলা শহরে নারী সমাবেশ করা হবে। গতকাল শনিবার শহরে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভার শুরুতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মাদার তেরেসা পদক লাভ করায় তাঁকে অভিনন্দন জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মো. আতিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, পৌর মেয়র মো. হুমায়ুন কবীর, সহসভাপতি খোরশেদুজ্জামান, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ নিজ উপজেলা কমিটির প্রার্থী নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। সাংসদ মো. আতিউর রহমান বলেন, সভায় নারীনীতি বাস্তবায়নে আগামী মঙ্গলবার জেলা সদরে নারী সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। নারীনীতির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো বিষয়ে জনসচেতনতা তৈরিতে এ সমাবেশ করা হবে। বেশ কিছু বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর মধ্যে পৌর নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদেরও বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।