নারীনেত্রী হেনা দাসের প্রয়াণ দিবসে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীনেত্রী হেনা দাসের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা মহিলা পরিষদের আয়োজনে সংগঠনের কার্যালয়ে এই আলোচনা সভা হয়। জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভানেত্রী লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রীনা আহমেদ, রাশিদা আক্তার, সাহানারা বেগম, দীপা ইসলাম তড়িতা সাহা, শিবনাথ চক্রবর্তী ও রেখা গুণ।আলোচনা সভায় বক্তারা প্রয়াত হেনা দাসের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য, হেনা দাস শিক্ষিকা ছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় মহিলা পরিষদের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন।