নারীমুক্তির পাশাপাশি রাজাকারের ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীমুক্তির পাশাপাশি সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানালেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে সমবেত হওয়া নারীরা।গতকাল শুক্রবার নারী দিবসে ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের সঙ্গে সংগতি জানিয়ে চট্টগ্রামের প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চে আয়োজন করা হয় নারী সমাবেশের।সমাবেশ থেকে নারীনেত্রীরা ঘরে-বাইরে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং লড়াইয়ের পাশাপাশি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান।সমাবেশে নারীনেত্রী শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, দেশের নারী সমাজের প্রকৃত সমঞ্চান এখনো দেওয়া হয় না। এর জন্য নারীদের ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, নারীমুক্তির চেতনায় ঐক্যবদ্ধ হয়ে চলমান যুদ্ধাপরাধীদের ফাঁসির আন্দোলনে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।