নারীর অগ্রযাত্রার বিরুদ্ধে কথা বলছে জামায়াত-হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম দেশের নারীসমাজের অগ্রযাত্রার বিরুদ্ধে কথা বলছে। দেশের সংবিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছে। নারীসমাজের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাদের এসব চক্রান্তে দেশের মানুষ কখনো বিভ্রান্ত হবে না।গতকাল শনিবার দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে সম্মিলিত নারীসমাজের ব্যানারে আয়োজিত বিশাল সমাবেশে নারীনেত্রীরা এসব কথা বলেন।সকাল নয়টার পর থেকে মহিলা পরিষদ, মহিলা আইনজীবী সমিতি, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, নার্সিং ইনস্টিটিউট, মহিলাবিষয়ক অধিদপ্তরসহ দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নানা বয়সের কয়েক হাজার নারী এ সমাবেশে অংশ নেন। সকাল ১০টায় ইনস্টিটিউটের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর সেখান থেকে বের হয় এক বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। পরে বেলা ১১টায় সেখানে আলোচনা সভা শুরু হয়।দিনাজপুর মহিলা পরিষদের সাবেক সভানেত্রী আজাদী হাইয়ের সভাপতিত্বে সমাবেশে মূল বক্তব্য তুলে ধরেন সমাবেশের আহ্বায়ক বেসরকারি সংস্থা পল্লীশ্রীর পরিচালক শামিম আরা। বক্তৃতা করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়াংকা রায়, প্রতিবন্ধী নারী উদ্যোক্তা অনামিকা পান্ডে, আদর্শ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রুবী আফরোজ, সাংস্কৃতিক কর্মী ও কলেজশিক্ষিকা রাজিয়া সুলতানা প্রমুখ। আজাদী হাই বলেন, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম দেশের নারীসমাজের অগ্রযাত্রার বিরুদ্ধে কথা বলছে। দেশের সংবিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছে। নারীসমাজের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাদের এসব চক্রান্তে দেশের মানুষ কখনো বিভ্রান্ত হবে না।শামিম আরা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত রেখে পূর্ণাঙ্গ জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন, সর্বজনীন শিক্ষানীতর সফলভাবে বাস্তবায়ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বাঙালি সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরি, ফতোয়ার নামে নারী নির্যাতন ও বৈষম্য দূর করা, সুবিধাবাদীদের নিয়ন্ত্রণ থেকে ধর্মকে রক্ষা এবং সংবিধান অনুযায়ী নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে দায়িত্ব গ্রহণ।