নারীর উন্নয়ন ব্যতীত কোনো উন্নয়ন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, নারীর উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়, তাই নারী শিক্ষার উন্নয়নে সবার এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেইল একাডেমি (বিএফএ) আয়োজিত ‘নারী শিক্ষা উন্নয়নের সম্মিলিত প্রচেষ্টা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি শুধু এতিম বাচ্চাদের সঙ্গে কিছু সময় কাটাতে ভাটিরপাড়া গাঁয়ে এসেছি।’ বাংলাদেশ ফিমেইল একাডেমির অধ্যক্ষ নাজমা বেগমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিউল্লা, আবদুল আউয়াল বিশ্বাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কনভেনর মাসুদ খান, শিক্ষক কুদরত আলী, শোয়েব আহমদ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী।