প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে শাহানূর বেগম (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের নাগেরবাজার কলবাড়ি এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় শাহানূরের ঘর থেকে ২৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি তালিকাভুক্ত মাদক বিক্রেতা। জেলা কালেক্টরেটের নির্বাহী হাকিম পীযূষ চন্দ্র দে বলেন, শাহানূর মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে সাজা দিয়ে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।