নারীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদক বিক্রির দায়ে গতকাল রোববার এক নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গোয়ালন্দ ঘাট থানার এএসআই মো. সাগর শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল পৌনে সাতটার দিকে দৌলতদিয়া ঘাট মনোরমা সিনেমা হলের সামনে থেকে এক নারীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। সকাল ১০টার দিকে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।