প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেছেন, প্রথাগত সামাজিক বিচারে যেন নারীরা বৈষম্যের শিকার না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। বৈষম্যের কারণে নারীরা ক্ষতিগ্রস্ত হলে সেটা সমাজেরই ক্ষতি।
গতকাল বুধবার সকাল ১০টায় রাঙামাটি শহরের আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘পূগবেল’ আয়োজিত তিন দিনব্যাপী নারী অধিকারবিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজা দেবাশীষ রায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূগবেলের সাধারণ সম্পাদক ডায়না চাকমা। রাজা দেবাশীষ রায় বলেন, প্রথাগত বিচারপদ্ধতিতে সংস্কার আনা প্রয়োজন। সে ক্ষেত্রে আইনের ভালো দিকগুলো সংরক্ষণ এবং খারাপ দিকগুলো বর্জন করতে হবে। নারীর অধিকার রক্ষায় পুরুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।