নারীর ক্ষমতায়ন নিয়ে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর শিক্ষা ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনা সভা ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হার্ভার্ড ক্লাবে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. দীপু মনি, এইউডব্লিউর প্রতিষ্ঠাতা কামাল আহমেদ ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা অংশ নেন। বিজ্ঞপ্তি।