নারীর ক্ষমতায়নে পুরুষকেও ইতিবাচক ভূমিকা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অগ্রযাত্রা ও নারীর অগ্রযাত্রা পরস্পরের পরিপূরক। নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন এ অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পুরুষকেও নিতে হবে ইতিবাচক ভূমিকা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে সকাল ১০টায় নগরের প্রবর্তক মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, নারীর উন্নয়নের পথে যেকোনো ধরনের নির্যাতন একটি বড় বাধা। সব নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নারীকে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করতে হবে।
মানববন্ধনে চট্টগ্রাম জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিভা হক, মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা পারুসহ বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।