নারীর ক্ষমতায়নে মেয়র পদে প্রার্থী হয়েছেন শাহনাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাউন্সিলর নির্বাচিত হয়ে নারীর মুক্তির জন্য আন্দোলন করেছি। নারীর স্বাবলম্বী হতে সহায়তা করেছি। তাঁদের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে গেছি। এখন নারীর ক্ষমতায়নের জন্য মেয়র পদে প্রার্থী হয়েছি। সংরক্ষিত আসনে জয়ী হয়ে নারীরা সমাজ উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না।’ এভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানালেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আগ্রহী মেয়র পদপ্রার্থী শাহনাজ পারভিন।ঝিনাইদহের ছয়টি পৌরসভার মধ্যে তিনিই সাধারণ আসনে একমাত্র নারীপ্রার্থী, যিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্য নারীরা সংরক্ষিত আসনে নির্বাচন করছেন। এরই মধ্যে শাহনাজ পারভিন তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।শাহনাজ পারভিন কালীগঞ্জ পৌরসভার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে ১৯৭২ সালে তিনি জন্মগ্রহণ করেন। চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর তাঁর বিয়ে হয় ওই এলাকার অলিয়ার রহমানের সঙ্গে। স্বামী কালীগঞ্জ পৌর এলাকার নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। বর্তমানে তাঁরা পৌরসভার আড়পাড়া এলাকায় বাস করেন। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর শাহনাজ পারভিন বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।