প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকার যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এক সমাবেশে সংগঠনের নেত্রীরা এ কথা বলেন। মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। তিনি সরকারকে সংসদে নারীর আসনসংখ্যা বৃদ্ধি এবং সরাসরি নির্বাচনের জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। আরও বক্তব্য দেন সাভার জেলা শাখার সাধারণ সম্পাদক পারভীন ইসলাম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনুস। সমাবেশে প্রস্তাব পড়ে শোনান কেন্দ্রীয় আন্দোলন উপপরিষদের সদস্য সাহিদা পারভীন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় আন্দোলন উপপরিষদের সম্পাদক বেবী চৌধুরী।