নারীর ক্ষমতায়নে সরকার আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সুরক্ষাবলয় তৈরি করেছে সরকার। নারীর ক্ষমতায়নেও নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। সরকার নারীর ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলার দুস্থ নারীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান তিনি এসব কথা বলেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের যুগ্ম সচিব আইনুল কবির, প্রকল্প উপপরিচালক জাকির হোসেন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী কানিজ ফাতেমা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, জেলা নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার নারী সহায়তা কেন্দ্রের পরিচালক রাফিয়া ইয়াছমিন প্রমুখ।