নারীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাকনী পুলিশ বক্সের পাশ থেকে গতকাল বুধবার তারাকান্দা থানার পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর (২৮) গলাকাটা লাশ উদ্ধার করেছে।এলাকাবাসী জানান, গতকাল ঢাকা-হালুয়াঘাট সড়কের পাশে এক নারীর গলাকাটা লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সাহা বলেন, ওই নারীর পরনে সবুজ রঙের বোরকা ছিল। লাশের পাশে একটি ব্লেড পাওয়া গেছে। এই ব্লেড দিয়েই তাঁর গলা কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।