নারীর গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, ‘রেললাইনের পাশের জঙ্গল থেকে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। রোববার রাতের কোনো সময়ে ওই নারীকে জবাই করে হত্যা করা হয় বলে আমরা ধারণা করছি। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।’