নারীর প্রতি আর নয় সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে নোয়াখালীতে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কঠোর আইন থাকার পরও দেশে নারী নির্যাতন বন্ধ করা যাচ্ছে না। নির্যাতনের শিকার নারীরা আইনের আশ্রয় নিতে গিয়ে উল্টো হয়রানির শিকার হন। নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার। বক্তব্য দেন দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার প্রকাশক-সম্পাদক আমিরুল ইসলাম, উন্নয়নকর্মী আবুল হাসেম, শরিফুর রহমান প্রমুখ।