নারীর প্রতি বৈষম্য বিলোপের দায়িত্ব সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রেসক্লাব চত্বরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চট্টগ্রাম জেলা এ মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনের সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিককালে নারী নির্যাতন আশঙ্কাজনকভাবে বাড়ছে। বাড়ছে আত্মহত্যার প্রবণতা, স্ত্রী কিংবা প্রেমিকার নগ্ন দৃশ্য ধারণ করে মুঠোফোন-ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে, শিক্ষক ধর্ষণ করছে ছাত্রীকে। সব মিলিয়ে নারীর নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। বক্তারা বলেন, নারীর প্রতি বৈষম্য বিলোপ, সহিংসতা বন্ধ ও সচেতনতা সৃষ্টির দায়িত্ব সরকারের।সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সভাপতি পপি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পারভিন আক্তার, সহসভাপতি কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস ও সাংগঠনিক সম্পাদক মনিদীপা ভট্টাচার্য। সমাবেশ পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিমা আক্তার।মানববন্ধন শেষে ফোরামের সদস্যরা প্রেসক্লাব থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি নগরের চেরাগী পাহাড় মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।