নারীর প্রতি বৈষম্যহীন আচরণের মাধ্যমে মূল্যবোধ জাগ্রত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে ‘নারীর প্রতি সহিংসতার বর্তমান অবস্থা ও বন্ধের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক হয়েছে। গতকাল রোববার একটি রেস্তোরাঁয় ইউএনএফবির সহযোগিতায় ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর আয়োজন করে।
বৈঠকে বক্তারা বলেন, সারা বিশ্বেই নারী সহিংসতার শিকার হয়। কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে এমনকি নিজের পরিবারেও নারী ও কন্যাশিশু বৈষম্য ও সহিংসতার শিকার। নারীর প্রতি সহিংসতা রোধে আইন থাকলেও সহিংসতা কমছে না। প্রতিটি পরিবারে নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্যহীন ও অহিংস আচরণের মাধ্যমে মূল্যবোধ জাগ্রত হবে। এভাবেই নারীর প্রতি সহিংসতা রোধ করা যাবে।
বৈঠকে ডেইলি স্টার-এর সাবেক কর্মকর্তা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সালাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নূরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, ইউএনএফপিএর ভারপ্রাপ্ত প্রধান (জেন্ডার) শামীমা পারভীন প্রমুখ।