নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং নারীনীতি প্রণয়নে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে কর্মশালায় অংশ নেন জেলা ও উপজেলার ৩০ জন সাংবাদিক।বেলা ১১টায় কুড়িগ্রাম টেরেডেস হোমস ফাউন্ডেশন সভাকক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক হাবিবুর রহমান কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হাবিবা মণ্ডল ও জেলা তথ্য কর্মকর্তা নূরন্নবী খন্দকার। আলোচনা করেন কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক আহসান হাবীব এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন।