নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রতি রাজধানীর কাফরুলে শোভাযাত্রা করেছে পুলিশ। শোভাযাত্রায় অংশ নেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে ওই অঞ্চলের পুলিশ এবং জাতিসংঘের জনসংখ্যাবিষয়ক তহবিল (ইউএনএফপিএ) ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।
মিরপুর ১৪ নম্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে মিরপুর ১০ নম্বরে গিয়ে শেষ হয়। এরপর কাফরুল থানা ভবনে ‘প্রটেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট অব ওমেন্স রাইটস’ শীর্ষক প্রকল্পের কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম।
আবদুল কাইউম জানান, কর্মশালায় অন্যদের পাশাপাশি স্থানীয় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেয়৷