নারীর প্রতি সহিংসতা বন্ধে আলোর মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে আলোর মিছিল করেছে ব্লগারস অব সিলেট। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে এই মিছিল শুরু হয়। এটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে গিয়ে মিলিত হয়। মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক আল-আজাদ, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, ব্লগার শুভ ধর ও অনিন্দিতা দাশগুপ্ত। পুরো সমাবেশটি সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী দেবাশীষ। এতে সিলেটের বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিককর্মীদের পাশাপাশি ব্লগার ও সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা সংহতি জানিয়ে অংশ নেন।