নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ও নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, ধর্ষণ রোধে কঠোর আইনসহ অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে গাজীপুরে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে গাজীপুর জেলা জেন্ডার অ্যান্ড চাইল্ড রাইটস ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান। মানববন্ধনে প্ল্যান বাংলাদেশ, পরশ, ঢাকা আহ্ছানিয়া মিশন, টিআইবি, মানুষের জন্য ফাউন্ডেশন, গণ উন্নয়ন ফাউন্ডেশনসহ জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।