নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলায় নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি, কাউখালীতে তুমাচিং মারমাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও সব ধর্ষণ-যৌন নিপীড়নকারীর শাস্তির দাবি জানিয়েছে তিনটি নারী সংগঠন। নারী সংগঠনগুলো আগামী এক সপ্তাহের মধ্যে তুমাচিং মারমাকে ধর্ষণকারী হিসেবে অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে ২৭ জানুয়ারি তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে। গতকাল রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে উইমেন রিসোর্স নেটওয়ার্ক, আদিবাসী নারী নেটওয়ার্ক ও দুর্বার নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে এক কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্বার নেটওয়ার্কের জেলা প্রতিনিধি লালসা চাকমা। এ সময় উপস্থিত ছিলেন নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা, শাপলা দেবী ত্রিপুরা, রেলী চাকমা, নিগার সুলতানা এবং মাটিরাঙ্গা উপজেলায় নির্যাতনে নিহত হালিমা বেগমের মা হাসিনা বেগম।