নারীর প্রতি সহিংসতা রোধে প্রচেষ্টা অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামে নারীরা অবহেলিত ও নির্যাতিত৷ নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে৷ নারীর অধিকার রক্ষায় নারীদেরই সক্রিয় ভূমিকা রাখতে হবে৷’
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ১১টি নারী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফিরোজা বেগম এসব কথা বলেন৷ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের রাঙামাটি জেলা সমন্বয়কারী সুস্মিতা চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নারীদের ভূমিকা রাখতে হবে৷ নারীরাই পারবে আমাদের এই সুন্দর জায়গাকে শান্তির নীড়ে পরিণত করতে৷ পাহাড়ি-বাঙালি বিভক্তি নয়, টিকে থাকতে হলে, বেঁচে থাকতে হলে যার যার অধিকার তাকে দিতে হবে৷
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে নারীরাই নানা সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়৷